Print Date & Time : 18 November 2026 Wednesday 4:25 pm

সুনামগঞ্জে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
চাঁদা না দেয়ার জেরে সুনামগঞ্জে ইয়াবা মিজান আহমেদ’র ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে আরিফুল হক পিয়াস (২২)।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ সরকারী কলেজ গেটে এ ঘটনা ঘটে। জখমী আরিফুল হক পিয়াস সুনামগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব সুলতানপুর নিবাসী দিনমজুর ফজলুল হকের পুত্র।
একই এলাকার পশ্চিম সুলতানপুর গল্লিহাটির মৃত আকিল মিয়ার পুত্র ইয়াবাসেবী মিজান আহমেদ (২৪) চাঁদা না দেয়ার পূর্ব বিরোধের জের ধরে আরিফুল হক পিয়াস কে ছুরিকাঘাত করে আহত করেছে বলে জানিয়েছেন পূর্ব সুলতানপুর ও খলিফাহাটির বাসিন্দারা।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার,ব্রাদার ও কর্তব্যরত নার্স আয়াদের উপর ছুরিকাঘাত করে জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগীদের মোবাইল ফোন চুরি ও রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে নগদ টাকা ছিনতাই উক্ত মিজানের নিত্য নৈমিত্তিক ব্যাপার।
অন্যদিকে নিরীহ আরিফুল হক পিয়াস জেলা সদর হাসপাতালের কর্মচারীদের সাথে ভলান্টিয়ার সার্ভিসার হিসেবে জীবিকা নির্বাহ করে।
ঘটনার সময় শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় জেলা সদর হাসপাতালের রান্নাঘরের কাজ শেষে বাসায় ফেরার সময় মিজান আহমেদ, ছুরিকাঘাত করে আরিফুল হক পিয়াসকে গুরুতর আহত করার পাশাপাশি তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //