Print Date & Time : 12 November 2026 Thursday 4:45 pm

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ৩ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেছে বন্ধন মানবিক কল্যাণ সংস্থা । ২২ জুন বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংস্থাটির পক্ষ থেকে চাল,সোয়াবিন,চিড়া,গুড়,সাবান,স্যালাইন,ফিটকারী,মোমবাতি,ম্যাচ ও পানিসহ মোট ১০টি নিত্যপ্রয়োজনীয় উপকরন সম্বলিত প্যাকেজ স্থানীয় উপকারভোগীদের মধ্যে বিতরন করা হয়। সংস্থার পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ হাসানুর রহমান পাভেল,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,বন্ধন সংস্থার ম্যানাজার মোঃ মনিরুজ্জামান ও দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন।

দৈনিক দেশতথ্য//এল//