এসএম জামাল, কুষ্টিয়া : শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে “সেরা শিক্ষা উদ্যোক্তা” হিসেবে স্বর্ণপদকে ভূষিত হয়েছেন কুষ্টিয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল।
গতকাল ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার, ঢাকা আয়োজিত উদ্যোক্তা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ড. মোঃ আবু তারিক।
স্বর্ণপদকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণ করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে, আধুনিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে কাজ করছেন তিনি এবং তার প্রতিষ্ঠান। তাঁর উদ্যোগে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে গড়ে তুলছে ভবিষ্যৎ নেতৃত্ব। খুলনা বিভাগের একমাত্র আন্তর্জাতিক মানের আইএসও সনদপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ আবারও প্রমাণ করল আমরা শুধু শিক্ষা দিই না, চরিত্র গড়ি, আমরা শুধু ক্লাসরুম গড়ি না, ভবিষ্যৎ গড়ি, আমাদের ভবিষ্যৎ লক্ষ্য—আরও বৃহৎ, আরও উচ্চতর।
কুষ্টিয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন, এই সম্মাননা তাঁর নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের ফল, যা অন্য উদ্যোক্তাদেরও অনুপ্রাণিত করবে। তিনি জানান, “এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সাফল্য।” শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তিনি অগ্রযাত্রা অব্যাহত রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।