Print Date & Time : 12 November 2026 Thursday 5:44 am

হত্যা-রক্তের মধ্য দিয়েই বিএনপি’র সৃষ্টি—— হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : হত্যা আর রক্তের মধ্যে দিয়ে বিএনপির সৃষ্টি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাদের উথান হয়েছে। ওই দলের নেতা-কর্মীদের মাথায় শুধু গুম আর খুন ছাড়া কিছুই নেই। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি আজ সকালে তার কুষ্টিয়াস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব কথা বলেছেন।  

হানিফ আরও বলেন, ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁরা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। গ্রেনেট হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩-১৪-১৫ সালে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এটা দেশবাসী ভুলে যায়নি।  এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা হয়েছে। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়।

ঈদযাত্রা প্রসঙ্গে হানিফ বলেন,সড়ক যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। দেশের অধিকাংশ সড়ক ফোর লেনে উন্নীত হওয়ায় এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমেছে। মানুষ অনেকটা নিরাপদে বাড়ি পৌছাচ্ছে। এসময় স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২ ,২০২২//