হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য, নারী ও শিশু মামলার সাজাপ্রাপ্ত আসামি ও অপর এক আসামিসহ মোট তিনজন অপরাধীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকালের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ তাদের গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে মডেল থানা পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের প্রেফতার করে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে নারী ও শিশু মামলার সাজা প্রাপ্ত আসামী মির্জাপুর ইউনিয়নের খিল্লাপাড়ার বজইল্লা বাপের বাড়ীর , আবুল হাসেমের পুত্র মো.জাফর, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়াডের হাজী দুলা মিয়া সওদাগরের বাড়ীর মৃত কাজী এসকান্দরের পুত্র কাজী মো.ইসমাইল (২০), এবং সন্দেহজনক মামলায় উত্তর মাদর্শা ইউপির জেলে পাড়ার বিনোদ লাল দাসের পুত্র অনু দাস অনিক (৩৮) সহ মোট তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।