Print Date & Time : 19 November 2026 Thursday 12:43 am

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত

মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে পুকুর থেকে পানি সেচ নিয়ে দন্ধে প্রতিপক্ষের হামলায় মো.বাদশা (৪০) নামের এক প্রবাসী নিহত হয়েছে।

শনিবার(০৪ জানুয়ারী)দুপুরের দিকে উপজেলার ৪ নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ জব্বার আলী চৌধুরী আলম বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র বাদশা পারিবারিক অনুষ্ঠানের কাজে পরিবার নিয়ে বাহিরে চলে যায়। ঘটনার দিন শনিবার সকালে বাড়িতে এসে দেখতে পায় তার পুকুর থেকে পাম্প মেশিন দিয়ে প্রতিপক্ষ ক্ষেতে পানি সেচ দিচ্ছেন। এ বিষযে প্রতিপক্ষ মাহবুবের সাথে বাদশার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ বাদশাকে দুই দফায় বেধরক পিঠুনী দিলে গুরুতর আহত হয় বাদশা। এসময় উপস্থিত লোকজন গুরুতর আহতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা হামলাকারী ঘাতক মাহাবুব ( ৫৭) কে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) প্রেরণ করেন।

গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

হাটহাজারী মডেল থানার ওসি ( তদন্ত) নরুল আলম গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং মামলা দায়েরের পর উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//