Print Date & Time : 13 November 2026 Friday 7:31 am

হাটহাজারীতে ৫ দোকান মালিককে জরিমানা

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারী উপজেলার কাটিরহাটে ভোক্তা অধিকার আইনে পাঁচ দোকান মালিককে আর্থিক দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।

সোমবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাটিরহাট এলাকার মুনিয়া পুকুরপাড় বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারাসহ একাধিক অপরাধ প্রমান হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ওই বাজারের চার দোকান মালিককে সর্বমোট আট হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশ একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সাথে থেকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রত্যেক দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।