Print Date & Time : 8 November 2026 Sunday 8:59 pm

হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

​হেলাল উদ্দিন দৌলতপুর (কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলার হাবলু মোল্লা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে আড়িয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ২৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে পড়ার জন্য চেয়ার-টেবিল, শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেওয়া হয়।

​আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ,সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক এজিএস আশরাফুল ইসলাম লাবলু এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল নেতা রাজিব আলী।​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাংদিয়া ​মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ​মো. রিয়াজুল ইসলাম,আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ​মো. আব্দুল হোসেন খান, বড়গাংদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
​মো. হাফিজুর রহমান। ​আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //