Print Date & Time : 15 November 2026 Sunday 10:21 am

হুয়াওয়ে’র ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন

হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল, গ্যাস, খনি, খুচরা ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো দশটি খাতের জন্য নতুন সেবা ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করেছে।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে পণ্যগুলো উন্মোচন করা হয়।

এগুলি হুয়াওয়ের গ্রাহকদেরকে ডিজিটাল ও ইন্টেলিজেন্ট রূপান্তরের ক্ষেত্রে সাহায্য করবে।

হুয়াওয়ের কর্পোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি সেলস অ্যান্ড সার্ভিসের প্রেসিডেন্ট লি পেং সামিটের উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমরা নেটওয়ার্কিং, স্টোরেজ, কম্পিউটিং, ক্লাউড ও বিদ্যুৎ ক্ষেত্রে আমাদের সক্ষমতাগুলিকে একত্রে ব্যবহার করছি। নতুন ও ইন্টেলিজেন্ট অবকাঠামো নির্মাণের জন্য আমরা সহযোগীদের সাথে কাজ করছি।”

এই সামিটে হুয়াওয়ে সব পক্ষকে একত্রে কাজ করার পাশাপাশি নতুন সুযোগ গ্রহণে আহ্বান জানিয়েছে। বিভিন্ন শিল্পখাতের ব্যবসায়িক সমস্যা দূর করতে হুয়াওয়ে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ অব্যাহত রাখবে। এই উদ্দেশ্যে অ্যামপ্লিফাইং ইন্ডাস্ট্রিয়াল ডিজিটালাইজেশন অ্যান্ড ইন্টেলিজেন্স প্র্যাকটিস হোয়াইট পেপার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে ২০টিরও বেশি শিল্পখাতের ১০০টিরও বেশি সাফল্যের বিবরণ রয়েছে যা গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করবে।

এছাড়াও অংশীদারদের সাথে সহযোগিতা দৃঢ় করা এবং ডিজিটাল ও বৃদ্ধিভিত্তিক ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের। গ্রাহকদেরকে বৈশ্বিক পর্যায়ে রূপান্তরের মূল্যায়ন সূচক সম্পর্কে ধারণা দিতে হুয়াওয়ে ইতোমধ্যে আইডিসি-এর সাথে গ্লোবাল ডিজিটাল ইনডেক্স (জিডিআই) তৈরি করেছে।