Print Date & Time : 13 November 2026 Friday 6:47 pm

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস  উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুর প্রতিনিধি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস  উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন   মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হাসান রুমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে ১৭ ই এপ্রিল উদযাপন উপলক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- পুলিশ সুপার এস এম নাজমুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মহা. আব্দুস সালাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, মুক্তিযোদ্ধা আবুল হালিম, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ এপ্রিল ২০২৪