Print Date & Time : 14 November 2026 Saturday 12:06 am

২৫ তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতা সম্পন্ন

বসুন্ধরা মশলা এর পৃষ্ঠপোষকতায় গুলশান শুটিং কমপ্লেক্সে ১থেকে ৫ জুন পর্যন্ত ২৫তম আন্ত ক্লাব শুটিং প্রতিযোগিতা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

ওই প্রতিযোগিতায় ৪৬টি রাইফেল/শ্যুটিং ক্লাব থেকে ১৬৩ জন পুরুষ ও ৮১ জন মহিলা অ্যাথলেটসহ ৪৬ জন ক্লাব কর্মকর্তা এবং অন্যান্য পরিচালনা কর্মকর্তা মিলে সর্বমোট ৩৫০ জন অংশগ্রহ করেছেন।
রবিবার (৫ জুন, ২০২২) বিকাল ৪টায় প্রতিযোগিতায় বিজয়দের পুরস্কার দেওয়া হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্ৰুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এর পক্ষে এম এম জসিম উদ্দীন (সিওও, ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।

অনুষ্ঠানে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতায় নৌবাহিনী শ্যুটিং ক্লাব ৯৪১ স্কোর করে চ্যাম্পিয়ন এবং আর্মি শ্যুটিং এসোসিয়েশন ৯২৮ স্কোর করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছ।

অনুষ্ঠানে জনাব এম এম জসিম উদ্দীন বলেন, শ্যুটিং স্পোর্ট নিয়েও আমরা আশাবাদী, আমাদের ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টি সফলতারসহিত সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে উনার পক্ষ থেকে অভিনন্দন জানান।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ৫,২০২২//