Print Date & Time : 13 November 2026 Friday 3:18 am

৯ মাসে সিলেটে নয় শিক্ষার্থীর আত্মহত্যা

গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) সিলেট বিভাগে ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (৯অক্টোবর) বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে জানানো হয়,গত ৯ মাসে দেশজুড়ে ৪০৫ আত্মহননকারী শিক্ষার্থীদের ২৪১ জন নারী এবং ১৬৪ জন পুরুষ। এদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহননকারী ১৩ থেকে ১৯ বছরের শিক্ষার্থী । তাদের সংখ্যা ২৬৯। এছাড়া ২০ থেকে ২৫ বছরের মধ্যে রয়েছে ৯৩ জন; ১২ বছরের মধ্যে রয়েছে ৩২ জন এবং ২৬ থেকে ৩০ বছরের অধিক রয়েছে ১১ জন।

আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল শিক্ষার্থী ৪৫ শতাংশ (১৮৩ জন)। এছাড়া কলেজ শিক্ষার্থী ২৭ শতাংশ (১১০ জন), বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী (১৯ শতাংশ) ৭৮ জন এবং মাদরাসার ৮ শতাংশ (৩৪ জন)।

আত্মহত্যায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগ সবার শীর্ষে। গত ৯ মাসে এই বিভাগে ১২৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সবচেয়ে কম আত্মহত্যা সিলেটে। বিভাগটির সংখ্যা ৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনায় ৫৬ জন, বরিশালে ৩১ জন, ময়মনসিংহে ৩৬ জন ও রংপুরে ৩৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ/