Print Date & Time : 8 November 2026 Sunday 1:13 pm

জামালপুরের এসপিকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

জামালপুরে সাংবাদিক পিটাতে চাওয়া পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে আজ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জেলার কর্মরত সাংবাদিকরা প্রথমে প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে সার্কিট হাউজে সাংবাদিকরা প্রথমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের কাছে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ডিসিকে স্মারকলিপি প্রদান করা হয়।

জামালপুরে সার্কিট হাউজে স্মারকলিপি প্রদানের সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী সেবা প্রদান করা ছাড়া জনগনের সাথে অশোভন আচরণ করতে পারেন না। সাংবাদিকদের সাথে অশোভন আচরণকারী পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে জেলা থেকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র্রমন্ত্রীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরে জেলার কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর
স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন।

উল্লেখ, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন
পুলিশ সুপার। ডাকে সারা দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে
ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী
দেন।