Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 17 May, 2026.
in জাতীয় খবর
0
মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কার্যক্রমে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

কোম্পানির ফিল্ড টেকনিশিয়ান (এফটি) মিনারুল ইসলাম ও লিফ অফিসার সাধন বিশ্বাসের বিরুদ্ধে প্রকৃত তামাক চাষীদের বঞ্চিত করে ব্যবসায়ীদের মাধ্যমে তামাক কেনাবেচা, কার্ড বাতিলের ভয় দেখানো এবং বেলপ্রতি টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

চাষীদের অভিযোগ, কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দীর্ঘ পরিচর্যার মাধ্যমে তামাক উৎপাদন করলেও বিক্রির সময় নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন দাষীরা। অন্যদিকে কিছু ব্যবসায়ী কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশে কমদামে তামাক কিনে বেশি দামে কোম্পানির কাছে বিক্রি করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, এফটি মিনারুল ইসলাম ও লিফ অফিসার সাধন বিশ্বাস গোপনে ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করে প্রকৃত চাষীদের কার্ড ব্যবহার করে তামাক বিক্রি করছেন। এতে একদিকে চাষীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে কোম্পানিও ক্ষতির মুখে পড়ছে বলে দাবি স্থানীয়দের।

গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের তামাক চাষী আরেজুল ইসলাম, তাহাজুল ইসলাম ও তালুক হোসেন অভিযোগ করে বলেন, আমাদের টিপি না দিয়ে মিনারুল ইসলাম বেলপ্রতি এক হাজার টাকা নিয়ে ব্যবসায়ীদের তামাক বিভিন্ন চাষীর কার্ডে বিক্রি করছেন।
তাদের দাবি, সম্প্রতি শিশিরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের কার্ডে প্রায় ৫০ বেল তামাক এবং চেংগাড়া গ্রামের ইন্তাজুল ইসলামের কার্ডেও তামাক বিক্রি করা হয়েছে। এছাড়া ধর্মচাকী গ্রামের বশির মেম্বারের কাছ থেকে ২৬ বেল, আরিফুল ইসলামের কাছ থেকে ১৫ বেল এবং বিভিন্ন এলাকা থেকে আরও তামাক কমদামে কিনে অন্য কার্ডে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, কারও কার্ড ব্যবহার করতে না দিলে বিভিন্ন অজুহাতে সেই কার্ড বাতিল করা হয়। বর্তমানে শুধু ধর্মচাকী গ্রামেই প্রায় ১০ জন চাষীর বাড়িতে প্রায় ৬০ বেল তামাক অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে।

তামাক চাষী তালুক হোসেন ও আব্দুল মতিন বলেন, মিনারুল ইসলাম আমাদের কার্ডে অন্যের তামাক বিক্রি করতে চেয়েছিল। আমরা রাজি না হওয়ায় আমাদের কার্ড কেটে দেওয়া হয়েছে।
চাষীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোম্পানির কিছু কর্মকর্তা ও দালালচক্র সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের তামাক উচ্চমূল্যে কোম্পানির কাছে বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। এতে প্রকৃত কৃষকরা লোকসানে পড়ছেন এবং অনেকেই তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

স্থানীয় কৃষকদের দাবি, গত বছর নওপাড়া এলাকার তামাক চাষীরা তামাক বিক্রি করতে না পেরে মানববন্ধন ও তামাক পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রতিবাদের জেরে চলতি মৌসুমে প্রায় ৩০০ জন প্রকৃত চাষীর কার্ড বাতিল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

চাষীরা আরও বলেন, জমি তৈরি, চারা রোপণ, সার ও কীটনাশকসহ সব খরচ বহন করেও বিক্রির সময় ন্যায্যমূল্য পাওয়া যায় না। তবে কর্মকর্তাদের খুশি করতে পারলে সুবিধা পাওয়া যায়।

এদিকে তামাক চাষের কারণে পরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্বাস্থ্য সুরক্ষা ও শ্রম আইন যথাযথভাবে মানা হচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত এফটি মিনারুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লিফ অফিসার সাধন বিশ্বাসের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মেহেরপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আর এম হাসিবুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসাসেবা নিয়ে অনিয়মের অভিযোগ

Next Post

কুষ্টিয়ায় “নিউ সু গার্ডেন”-এর যাত্রা শুরু

Related Posts

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
জাতীয় খবর

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
জাতীয় খবর

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

Next Post
কুষ্টিয়ায় “নিউ সু গার্ডেন”-এর যাত্রা শুরু

কুষ্টিয়ায় “নিউ সু গার্ডেন”-এর যাত্রা শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist