মীর আনোয়ার হোসেন টুটুল
পানির স্রোতে ও কচুরি পানার চাপে টাঙ্গাইলের মির্জাপুরের লৌহজং নদীর বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে।
ফলে চলাচলে চরম দুর্ভোগে পরেছেন কুমুদিনী হাসপাতালে আসা রোগী ও এলাকাবাসি। একটি পাকা ব্রিজ নির্মানের জন্য গত ৫৫ বছর ধরে এলাকাবাসি আবেদন করে আসলেও নানা জটিলতার কারনে আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণ বাস্তবায়ন হয়নি। যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসিদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকোর উপর ঝুঁকির মধ্যে লোকজন যাতায়াত করছেন। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা ও প্রাণহানি। নদীর উপর সেতু চেয়ে অসহায় এলাকাবাসি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, লিফলেট বিতরণ, ফেস্টুন ও দেয়ালে দেয়ালে ব্যানার দিয়েছেন। তারপরও এখানে পাকা ব্রিজ নির্মাণ হচ্ছে না। গতকাল রবিবার নড়বড়ে বাঁশের সাঁকোটি ভেঙ্গে ও ভেসে যাওয়ায় দুর্ভোগ এখন চরম আকার ধারন করছে।
আজ সোমবার (২৫ মে) কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ঘাট এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, জোয়ারে পানির চাপে কচুরিপানায় নড়বড়ে বাঁশের সাঁকোটি যাওয়ায় যোগাযোগের ক্ষেত্রে ভুক্তভোগি এলাকাবাসির চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রতিদিন যাতায়াতকারী ও ভুক্তভোগিরা অভিযোগ করেন, সাহাপাড়া এলাকার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ এলাকাবাসির দীর্ঘ দিনের দাবি। কিন্ত তাদের সে দাবি উপেক্ষিত। একটি পাকা ব্রিজ না হওয়ায় সাহাপাড়া, কুতুববাজার, আন্ধরা, সরিষাদাইর, মুসলিমপাড়া, ভাওড়া ইউনিয়ন, বহুরিয়া ইউনিয়ন, ওয়ার্শি ইউনিয়ন, ভাতগ্রাম ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ দক্ষিানাঞ্চলের তিনটি উপজেলাবাসির দুর্ভোগের শেষ নেই। পাকা ব্রিজ না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকোর উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করছে। ঝুঁকির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনাসহ প্রাণহানির মত ঘটনা ঘটছে। অসুস্থ রোগীদের নিয়ে পরেন বিপাকে। অনেকে রাস্তায় মারা যান। ফলে ৪-৫ মাইল ঘুরে তাদের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে।
এছাড়া মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমস. উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা জুনিয়র স্কুল, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী ঝুঁকির মধ্যে যাতায়াত করছে।
মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তারেক আজিজ বলেন, পৌরসভার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ এলাকাবাসির দীর্ঘ দিনের দাবি। এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ জরুরি। বিষয়টি কর্তৃপক্ষ অবহিত আছেন এবং চেষ্টা চলছে দ্রুত সময়ের মধ্যে এখানে এ্কটি পাকা ব্রিজ নির্মানের জন্য।
এ ব্যাপারে উপজেলা প্রকৌাশলী মো. মনিরুল সাজ রাজন বলেন, লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন একটি পাকা ব্রিজ নির্মান অতি জরুরি হয়ে পরেছে। এলাকাবাসির দাবির প্রেক্ষিতে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অর্থ বরাদ্ধসহ প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
প্রিন্ট করুন






Discussion about this post