গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমনে এসে মো. জিসান (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেরিনড্রাইভ সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান। এসময় তার অপর দুই বন্ধু রাব্বী, আবির এবং পথচারী মীম গুরুতর আহত হয়।
এদের কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মীমকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা জানায়, কুয়াকাটার অদূরে লেম্বুরবন এলাকায় ঘুরতে যাওয়ার সময় মেরিনড্রাইভ সংলগ্ন সড়ক অতিক্রম কালে মীম (১৮) নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে জিসান মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষনা করেন। তার বাড়ী শরিয়তপুর জেলার পালং থানার কাশিপুর গ্রামে। সে ওই গ্রামের মো.আমির হোসেনের ছেলে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. শামীম আহম্মেদ জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট করুন








Discussion about this post