কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যেগে তীব্র তাপদহ হতে প্রশান্তির জন্য সাধারন মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি,তথ্য সম্বলিত হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়।
শহরের প্রধান কেন্দ্রস্থল ইউনিট অফিস প্রাঙ্গন,মজমপুর গেট এবং ঘোড়ার ঘাট হতে উক্ত এসব বিতরণ করা হয়।
এছাড়া শহরের প্রধান প্রধান কেন্দ্রস্থলে তাপদহ বিষয়ক সচেতনতামূলক মাইকিং করা হয়। সাধারন জনসাধারনের জন্য উক্ত কার্যক্রমগুলি আগামি সাত দিন চলমান থাকবে।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মাননীয় চেয়ারম্যান ও প্রশাসক,জেলা পরিষদ,কুষ্টিয়া জনাব সোহরাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সন্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মোহাঃ আব্দুর রাজ্জাক বাচ্চু, ইউনিট কার্যনির্বাহী সদস্য জনাব মোহাঃ মাহবুব আলম,সৈয়দা ফাহিমা বানু,জনাব মো: মিরাজুল ইসলাম রিন্টু ও ইউনিট অফিসার জনাব সাঈদ মোঃ শামীম রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট,কুষ্টিয়া ইউনিটের যুবপ্রধান কে এম রাইয়ানুর রহমানসহ যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।
প্রিন্ট করুন









Discussion about this post