Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 6 June, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ মুনসুর আলী ওরফে ফালান মিয়া (৮০) নামের এক বৃদ্ধ’র বিরুদ্ধে।

তবে অভিযুক্ত ফালান মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মডেল থানা পুলিশ তাকে কড়া নজরদারিতে রেখেছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাধুরভিটা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ফালান মিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধুরভিটা এলাকায় সাত বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে (যার নং-৫) তারিখ ৫জুন। তবে অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়া অসুস্থ হয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় মডেল থানা পুলিশ তাকে কড়া নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর আনুমানিক দুইটার সময় শিশুকে শ্যাম্পু কেনার জন্য স্থানীয় মাধুরভিটা মোড়ের একটি দোকানে পাঠানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটি বাসায় ফিরে জানায় যে, শ্যাম্পু না কিনে সে টাকা হারিয়ে ফেলেছে এবং এরপর সে বাড়ির বাইরে খেলতে চলে যায়। ঘটনার পরদিন (২ জুন) দুপুরে শিশুটি বাসায় ফিরলে মায়ের সন্দেহ হলে তিনি তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন।
ভুক্তভোগী শিশুর মা জানান, উপজেলার হবিরবাড়ী মাধুরভিটা এলাকায় পরিবার সহ দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় বসবাস করছেন। অভিযুক্ত ফালান মিয়া তার সাত বছর বয়সী শিশু মেয়েকে গত ১জুন দুপুরে তাদের ভাড়া বাসার কিছু দূরে ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে তার শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি ধর্ষকের শাস্তি দাবি করেন।
তবে অভিযুক্তের পরিবারের লোকজন ও স্থানীয় সোহাগ রানা ও রায়হান জানান, বৃদ্ধ ফালান মিয়ার সঙ্গে তারা কথা বলেছেন, ফালান মিয়া নিজেকে এই ঘটনার সাথে জড়িত নয় তাকে ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে স্থানীয় লোকজন প্রকৃত ঘটনার উন্মোচনের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত বৃদ্ধ ফালান মিয়া অসুস্থ থাকায় তার পরিবার তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নওগাঁয় যাত্রীর টাকা ও মোবাইল ছিনতাই, আটক ২

Next Post

সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফেরত নিলেন বিএসএফ

Related Posts

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা
প্রধান খবর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

Next Post
সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফেরত নিলেন বিএসএফ

সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফেরত নিলেন বিএসএফ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist