মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেলে কলেজের এমবিবিএস নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
আজ সোমবার কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি অডিটোরিয়ামে এ নবীণ বরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন ইউনিটের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায় ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম প্রমুখ। পরে এমবিবিএস (বিডিএস ডেন্টাল ইউনিটের) নতুন শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রিন্ট করুন










Discussion about this post