এনামুল হক কুষ্টিয়া:
“আমি নতুন এসেছি। অবশ্যই এ বিষয়ে আমরা তদন্ত করবো। আমাকে সময় দেন আমি দেখি। আপনি সরেজমিনে এসে ড্রেজিং এর ডাম্পিং বালু কি পেয়েছেন? আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি। আমি নতুন এসেছি আমিও বোঝার চেষ্টা করছি ” কুমারখালী উপজেলার সৈয়দ মেহেদী আহমেদ রুমি সড়ক সেতু এবং গড়াই রেলওয়ে ব্রিজের পার্শ্ববর্তী রাহিনী ও জয়নাবাদ মৌজায় নদী থেকে উত্তোলিত ড্রেজিং করা কোটি টাকার টেন্ডার হওয়া স্তুপ বালু লুটের বিষয়ে সরেজমিনে এসে লুটপাটের সত্যতা পেয়ে এবিষয়ে কথা বলছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
গুরুত্বপূর্ণ সেতু দুটির পার্শ্ববর্তী স্থান থেকে মাটি কাটা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, লুটপাট রোধে ঈদে ম্যাজিস্ট্রেটদের ছুটি বাতিল করে তাদের মোবাইল কোর্টের জন্য রাখা হয়েছে। এটা রোধে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর), মোঃ রাশিদুর রহমান। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাস কালেকশনের নামে বালি লুটপাট এর প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসককে বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের অবগত করতে বললে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ জানান, ড্রেজিং এর স্তপ করা বালুতে কোন খাস কালেকশনের সুযোগ নেই। খাস কালেকশন শুধুমাত্র নদীর বালির জন্য প্রযোজ্য ছিল। তবে ২০২৪-২৫ অর্থ বছরে খাস কালেকশন না থাকলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বলবত ছিল।
বালু লুটের দৃশ্যমান প্রমান সামনে থাকা সত্ত্বেও এ সময় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর.) মোঃ রাশিদুর রহমানের কাছে সরেজমিনে স্তুপ বালি লুটের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বালি পরিমাপ করে লুট হয়েছে কিনা তা জানাতে পারবো। যদি লুটের সাথে কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২০২৫-২৬ অর্থবছরে রাহীনি ও জয়নাবাদ মৌজার বালু মহলের খাস কালেকশনের দায়িত্বে থাকা মানহা টিম্বার ও শান্তা এ্যাসোসিয়েট নামের দুটি প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। এর মধ্যে মানহা টিম্বারের স্বত্বাধিকারী সাজেদুর রহমান বিপুলের কাছে ড্রেজিং এর প্রায় ১কোটি ২৭ লক্ষ টাকার টেন্ডারকৃত ৩লক্ষ ২৭ হাজার ঘন মিটার বালু লুটের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খাস কালেকশনের জন্য এই দুই মৌজা উল্লেখ থাকায় এই মৌজাগুলো থেকে আমি বালু উত্তলন করেছি।
এর মধ্যে ড্রেজিং এর টেন্ডার করা বালু রয়েছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে এবিষয়ে শান্তা অ্যাসোসিয়েট এর কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
প্রিন্ট করুন






Discussion about this post