Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন প্রকৌশলী শামীমুর রহমান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 13 June, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন প্রকৌশলী শামীমুর রহমান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জাহিদ হাসান:

জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার প্রকৌশলী এম এম শামীমুর রহমান।

প্রকৌশলী এম এম শামীমুর রহমান ভেড়ামারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার স্থায়ী বাসিন্দা। তিনি মোঃ ওলিয়ার রহমান ও মোছাঃ সেবিকা সুলতানার সন্তান। তাঁর পিতা একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে ঢাকা মহানগর দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ভেড়ামারার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং যশোর উপশহর কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে (ইবি) এমএসসি ইন ইইই অধ্যয়নরত রয়েছেন।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এম শামীমুর রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে ও সমাজ গঠনে কাজ করতে চাই। ঢাকা মহানগর দক্ষিণের পাশাপাশি আমার নিজ এলাকার শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়নে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আমি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।”

উল্লেখ্য, গত ১১ মে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম রেজা এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ বশির আহমেদ খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম।

প্রকৌশলী এম এম শামীমুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া ও ঢাকাস্থ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Next Post

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist