সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ: নওগাঁর সাপাহার উপজেলায় আমের বিপনন এবং বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ জুন (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় মতবিনিময় সভায় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), আম আড়ৎদার সমিতির সভাপতি কার্তিক সাহা, সহ সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন (রিফাত) সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post