স্টাফ রিপোর্টার: দুদকের দায়ের করা একটি মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশের পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। গত ১২ জুন তাকে আটক করা হয় এবং বর্তমানে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুদকের মামলার পর ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। ওই নোটিশের ভিত্তিতেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার গ্রেপ্তার কার্যকর করা হয় বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, গত ১২ জুন দুবাই ইন্টারপোলের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়, যেখানে সাবেক আইজিপিকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করার ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেলেও তারা এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
অন্যদিকে, এক পুলিশ কর্মকর্তা জানান, দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।
প্রিন্ট করুন





Discussion about this post