Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়া ওজোপাডিকো যেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 17 June, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়া ওজোপাডিকো যেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক, কুষ্টিয়া:
গ্রাহকসেবার আড়ালে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
নতুন বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপনে অতিরিক্ত অর্থ আদায়, অফিসে না এসে ভুয়া হাজিরা (প্রক্সি ডিউটি), নৈশপ্রহরী দিয়ে হিসাব শাখার কাজ করানো এবং সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে বৈদ্যুতিক মিটারের ব্যবসাসহ নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, এসব অনিয়মের নেপথ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।একই বংশের ১২ জনের চাকরি। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের ড্রাইভারসহ একই বংশের অন্তত ১২ জনকে বিভিন্ন পদে চাকরির ব্যবস্থা করেছেন। এই গণনিয়োগকে কেন্দ্র করে কার্যালয়ে তৈরি হওয়া প্রভাবশালী পারিবারিক সিন্ডিকেটের মাধ্যমে সকল অপকর্ম করে থাকেন তিনি ।
নাম প্রকাশ না করার সার্থে একই প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা-কর্মচারি জানান, এই সিন্ডিকেটই পুরো কার্যালয়ের ঘুষ বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণ করছে।
হাজিরা খাতায় কাজ করে একজন ডিউটি করেন অন্যজন (প্রক্সি ডিউটি)সরেজমিনে গেলে জানা যায় , কাগজে-কলমে কর্মরত একাধিক ব্যক্তি নিয়মিত অফিসে অনুপস্থিত থাকলেও তাদের পরিবর্তে বহিরাগত ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তীর গাড়ির চালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ফজলুর রহমান হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করলেও বাস্তবে তার পরিবর্তে ‘সুজন’ নামে অন্য এক ব্যক্তি গাড়ি চালাচ্ছেন। পিয়ন শোভা রানী (এমএলএসএস) হাজিরা খাতায় তার স্বাক্ষর থাকলেও তিনি নিয়মিত দায়িত্ব পালন করেন না।
অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তীর সহযোগিতায় তিনি মাসে মাত্র একবার এসে পুরো মাসের অগ্রিম স্বাক্ষর করে যান। তার পরিবর্তে ‘মাহফুজ’ নামে এক ব্যক্তি কাজ করছেন। তথ্য সংগ্রাহক শেরআলী তথ্য সংগ্রহের দায়িত্বে থাকার কথা থাকলেও তিনি নিজে উপস্থিত না থেকে তার ভাই পরিচয় দেওয়া তুহিন নামের এক অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সরকারি অফিস কক্ষ ও চেয়ারে দিব্বি দায়িত্ব পালন করে যাচ্ছেন। ওজোপাডিকো কার্যালয়ের সবচেয়ে বিস্ময়কর চিত্র দেখা গেছে হিসাব শাখায়। প্রতিষ্ঠানের একজন নৈশপ্রহরী (নাইট গার্ড) মফিজকে হিসাব শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর অভিযোগ রয়েছে ।
বিষয়টি নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মফিজ নিজেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে একটি দোকানের নতুন মিটার স্থাপনের জন্য সাড়ে ১১ হাজার টাকা এবং মাঠপর্যায়ের কর্মীদের জন্য অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ টাকা দাবি করছেন। পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। তবে গোপন ক্যামেরার ভিডিও ফুটেজ দেখানো হলে তিনি নির্বাক হয়ে যান এবং কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গ্রাহক হয়রানি ও মিটারের রমরমা ব্যবসা গ্রাহকদের দাবি, নতুন সংযোগ ও প্রতিটি মিটার স্থাপনের ক্ষেত্রে ৫০০ থেকে ৬০০ টাকা অতিরিক্ত (ঘুষ) আদায় করা হয়।
অভিযোগ রয়েছে, এই অবৈধ অর্থের ভাগ ওপর মহলেও পৌঁছে যায়।এই প্রক্রিয়ার সঙ্গে ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান ই-শবনম, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তীর নাম জড়িয়ে আছে বলে জানা যায় ।এছাড়াও নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী সরকারি চাকরিতে বহাল থেকেও ব্যক্তিগতভাবে বিদ্যুৎ মিটারের ব্যবসার সঙ্গে জড়িত। নির্দিষ্ট কয়েকটি কোম্পানির (যেমন: নর্দান ও এসএফএস) মিটার সরবরাহে তিনি নিজের পদের বলে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। গ্রাহকরা যদি ওই নির্দিষ্ট কোম্পানির মিটার না কিনলে, দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। অনুসন্ধানে অনুপম চক্রবর্তীর মিটার ব্যবসার একটি বিল-ভাউচারের কপি প্রতিবেদকের হাতে এসেছে।
সেখানে দেখা যায়, ‘অনুপম চক্রবর্তী সাপ্লাই ম্যান’ হিসেবে নিজের ডাচ-বাংলা ব্যাংকের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৬৬ হাজার ১৩০ টাকা গ্রহণ করেছেন। সরকারি কর্মকর্তা হয়েও ব্যক্তিগত অ্যাকাউন্টে গ্রাহকের অর্থ গ্রহণ এবং সরাসরি ব্যবসা পরিচালনার বিষয়টি গুরুতর অপরাধ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওজোপাডিকো লিমিটেডের সার্ভিস রুলের ৭.২ (খ) ধারা অনুযায়ী, কোনো কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো লাভজনক পদ, খণ্ডকালীন কাজ বা ব্যবসায় জড়িত হতে পারবেন না। তিনি আরো বলেন, এছাড়া ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতিত্ব এবং কোম্পানির সঙ্গে লেনদেন রয়েছে এমন কারও কাছ থেকে উপহার বা আর্থিক সুবিধা গ্রহণও সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তীর কর্মকাণ্ড এই সার্ভিস রুলের স্পষ্ট লঙ্ঘন। নিরাপত্তা প্রহরী মফিজের বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কাজ আমাদের কাছ থেকে কাম্য নয়। যদি মফিজ অতিরিক্ত টাকা চেয়ে থাকে তবে এর দায়ভার তাকেই নিতে হবে। তবে জনবল সংকটের কারণে তাকে দিয়ে অফিসের বিভিন্ন কাজ করানো হয় বলে তিনি স্বীকার করেন।
অন্যদিকে একই বংশের ১২ জনকে চাকরি দেওয়া, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গ্রহণ এবং মিটার ব্যবসার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বিষয়টি উচ্চ মহলের কথা বলার নির্দেশ নেই বলে বিষয় গুলো এড়িয়ে যান।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান ই-শবনমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত 01711-431410 এই নম্বরে ফোন দিলে তিনি কোন সময় ফোন রিসিভ করেন না।
গ্রাহকদের দাবি কুষ্টিয়া ওজোপাডিকোর এই প্রকাশ্য অনিয়ম, প্রক্সি ডিউটি, ঘুষ বাণিজ্য ও মিটার ব্যবসার কারণে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন ।

উল্লখ্য, ওজোপাডিকো এর বদলি নীতিমালা অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি দায়িত্ব পালনের সুযোগ না থাকলেও নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী প্রায় পাঁচ বছর ধরে একই পদে কুষ্টিয়া ওজোপাডিকোতে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল থাকার সুযোগে তিনি প্রভাবশালী একটি বলয় গড়ে তুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করে সচেতন মহল । তাদের দাবি, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করাই এসব অনিয়মের অন্যতম কারণ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এবং এবিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানায় তারা। একই সঙ্গে অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে সরকারি রাস্তার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

Next Post

কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু উত্তোলনের মহোৎসব

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু উত্তোলনের মহোৎসব

কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু উত্তোলনের মহোৎসব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist