জাহিদ হাসান:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় যুবদল ও ছাত্রদলের আয়োজনে শহরে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩শে জুন) দুপুর ১২ টায় উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের নেতৃত্বে ভেড়ামারা দক্ষিণ রেলগেট থেকে শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউন শেষে বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও তারই অঙ্গসংগঠনের সকল সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বক্তারা আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি দলীয় নেতৃবৃন্দ। তা না হলে পরবর্তীতে নিষিদ্ধ দলের নৈরাজ্যকর কর্মকান্ডের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের এমন কর্মকান্ডের বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সাধারণত সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস), ধরমপুর ইউপি বিএনপির সাধারণত সম্পাদক আসাদুজ্জামান মিঠু প্রমূখ।
প্রিন্ট করুন










Discussion about this post