মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে মাছ চাষের উপকরণ ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক সঞ্চয় কুমার।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী মৎস্যচাষিদের গৃহস্থালি পুকুরে প্রদর্শনী বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রজাতীর মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে পেঁপে, কুল, কদবেল ও পেয়ারার চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সমাজসেবা কর্মকর্তা বদিউজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার এ কেম এম গোলাম মহিউদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী মৎস্যচাষিরা।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণের পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে পুষ্টি ও পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন







Discussion about this post