গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদের সামনে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি’র সহকারী পরিচালক আছাদউজ্জামান খান, সমবায় কর্মকর্তা আব্বাস আলী, জামায়াত ইসলামীর আমীর আবদুল কাইউম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও খুব সুন্দর ভাবে এ ফলমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ফল উৎপাদন হয়।
ফল মেলায় কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফল প্রদর্শন করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post