মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গত এক মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মিরপুর থানা পুলিশ।
থানার ওসি শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে বিভিন্ন মামলায় ১শ’ ২২জনকে গ্রেফতার করা হয়, তার মধ্যে ৮৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী রয়েছে|
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে আটক করা হয়| তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে| আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে|
এ ব্যাপারে মিরপুর থানার ওসি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে| মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি| তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে| মিরপুর উপজেলাকে সম্পূর্ণরুপে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই পুলিশি অভিযান অব্যাহত থাকবে| অপরাধী যেই হোক বা যেই দলেরই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না| এমনকি এদের ব্যাপারে যারা সুপারিশ করতে আসবে তাদেরও আইনের আওতায় আনা হবে|
অন্যদিকে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী জানান, ইয়াবা, ফেন্সিডিল, ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিভিন্ন ধরনের মাদক আমাদের তরুণ প্রজন্মকে গ্রাস করে ফেলছে| অনেক সম্ভাবনাময় জীবন মাদকের করাল গ্রাসে পড়ে অকালে ঝরে যাচ্ছে| এর ফলে সমাজে বাড়ছে অপরাধ, চুরি, ছিনতাই এবং পারিবারিক অশান্তি|
মিরপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে যে জিহাদ ঘোষনা করেছে তা জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে| মাদকের বিরুদ্ধে মিরপুর থানার চলমান অভিযান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষা করবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে| মাদক থেকে দূরে থাকার জন্য আমাদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে| ” আসুন, আমাদের সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কাজে উৎসাহিত করি| আমাদের একটি সচেতন পদক্ষেপই পারে একটি তাজা প্রাণ এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে| এদিকে পুলিশের এমন মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন মিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও সচেতন মহল|
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post