হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবা সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটকৃত যুবক ফিলিপ নগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা বিপ্লব ভূঁইয়ার ছেলে বিজয় আহমেদ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়,(২ জুলাই) বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আটককৃত যুবক বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে , গরু রাখার ঘর থেকে ১টি ওয়ান শুটার গান,৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আলামত সহ বিজয় আহমেদকে আটক করে দৌলতপুর থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রক্রিয়া চলমান।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের বাহির মাদি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন






Discussion about this post