Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনা রেঞ্জে অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নবাগত ডিআইজির

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 12 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনা রেঞ্জে অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নবাগত ডিআইজির
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp
নাজমুল হাসান : খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন। গত ৫ জুলাই ২০২৬ তিনি খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৮ জুলাই ছিল তাঁর প্রথম কর্মদিবস। এর আগে তিনি বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, খুলনা রেঞ্জের আওতাধীন ১০টি জেলা ও ৬৪টি থানার মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দেওয়াই তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, জনগণের সেবার মান আরও উন্নত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, কিশোর অপরাধ, চাঁদাবাজি, ডাকাতি ও চুরির মতো অপরাধের বিরুদ্ধে আরও জোরালো ও কার্যকর অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর প্রশাসন এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেবে না। খুলনা রেঞ্জের কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারলেই একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, যারা আইন ভঙ্গ করবে বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধীনস্থ পুলিশ সদস্যদের উদ্দেশে নবাগত ডিআইজি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, থানায় বা পুলিশের কাছে আসা প্রতিটি সেবাপ্রার্থী যেন সর্বোচ্চ সম্মান, আন্তরিকতা ও মানবিক আচরণ পান। কোনো নাগরিক যেন পুলিশের কাছ থেকে হয়রানির শিকার না হন এবং দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে তিনি নির্দেশনা প্রদান করেন।

এদিকে, খুলনা অঞ্চলের সচেতন মহলের মতে, নবাগত ডিআইজির জনবান্ধব পুলিশিং, সেবামুখী প্রশাসন এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে খুলনা রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
Tags: অপরাধকঠোরখুলনাডিআইজিনবাগতরেঞ্জ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টানা বৃষ্টিতে নোয়াখালী শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী

Next Post

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

Related Posts

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী
স্থানীয় খবর

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Next Post
সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

প্রফেসর আমান উল্লাহ বিশ্বাসের মৃত্যু বার্ষিকী

প্রফেসর আমান উল্লাহ বিশ্বাসের মৃত্যু বার্ষিকী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

যশোর সীমান্তে অভিযান মাদক ও চোরাই মাল আটক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist