স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)-এ প্রশিক্ষণ শেষ করে সার্টিফিকেট পেয়েছেন ২৯ জন শিক্ষার্থী। আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানটির মিলনায়তনে গত ৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মো. আব্দুল বারী। তিনি বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সফল ক্যারিয়ার গড়ে তোলার নানা দিক নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেমের এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুম খান।
অনুষ্ঠানে নিউজ প্রেজেন্টেশন, টিভি রিপোর্টিং, মাল্টিমিডিয়া ও মোবাইল জার্নালিজম এবং ইংলিশ জার্নালিজম কোর্সের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
বিজেম পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা করা হয়।
#BIJEM #CertificateGivingCeremony #Journalism #NewsPresentation #TVReporting #MultimediaJournalism #MobileJournalism #EnglishJournalism #FutureJournalists
প্রিন্ট করুন








Discussion about this post