স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ থেকে একটি অনুরোধ পেয়েছে ভারত। বিষয়টি সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে আগেও ভারতের অবস্থান জানানো হয়েছে এবং বর্তমানে তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post