Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিরাজ প্রামাণিকের জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 18 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিরাজ প্রামাণিকের জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় পেশাদারী নীতিমালা ও শিষ্টাচার লংঘনসহ আদালতের সাথে অসদাচরনের অভিযোগে এ্যাড. সিরাজ প্রামাণিকের জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করেছেন কুষ্টিয়া বার।

এর আগে গত ৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারককে অসত্য তথ্য মানতে চাপ প্রয়োগের চেষ্টাকালে “ওই আইনজীবী কর্তৃক সৃষ্ট ‘পেশাগত আচরণ ও শিষ্টাচার’ বিধি লংঘনের ঘটনা ঘটে।

এর কারন ব্যাখ্যা চেয়ে ওই আইনজীবীকে নোটিশ দেয় আইনজীবী সমিতি। অভিযুক্ত আইনজীবীর দেয়া জবাব যৌক্তিক ও সন্তোষজনক নয় বলে মনে করেন সমিতি। সমিতির তদন্ত কমিটির কাছে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে ৯০ দিন বা ৩ মাসের জন্য সমিতির সদস্যপদ বাতিলের চুড়ান্ত নোটিশ দিয়ে জানানো হয়েছে আইনজীবী সিরাজ প্রামাণিককে। তবে সমিতির সদস্যপদ খোয়ানো ওই আইনজীবী নিজেকে নির্দোষ দাবি করে পরিস্থিতি আইনগত ভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এসএম শাতিল মাহমুদ বলেন, ‘কুষ্টিয়া বারের নেতৃবৃন্দ ঘটনাটি অবহিত হওয়ার পর বিষয়টির শান্তিপূর্ন সুরাহার জন্য সমিতির সদস্য সিরাজ প্রামাণিককে কৃতকর্মের ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয়া হয়েছিলো। তার দেয়া ব্যাখ্যা/জবাব সমিতির কাছে সন্তোষজনক তো নয়ই বরং সেখানেও তার ঔদ্ধত্যের ইঙ্গিত রয়েছে যা পেশাদারী নৈতিকতার সাথে সম্পূর্নরূপে সাংঘর্ষিক’। বিষয়টি পারিপার্শ্বিক বিবেচনায় সমিতি কর্তৃক গঠিত জুড়ি বোর্ডের সিদ্ধান্তে সমিতির সদস্য বাতিলের চুড়ান্ত নোটিশ দেয়া হয়েছে’। একই সাথে নোটিশের অনুলিপি সদয় অবগতির জন্য চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল এবং রেজিষ্ট্রার সুপ্রীম কোর্ট বরাবর প্রেরণ করা হয়েছে’।
সদস্যপদ বাতিল নোটিশে যা বলা হয়েছে- ‘একজন বিচারিক কর্মকর্তা কেবলমাত্র বিচারিক কাজে অধিষ্ঠিত সময়েই নয় বরং বিচারিক আদালতের সর্বোচ্চ গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয় বিবেচনায় আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকা একজন আইনজীবী দায়িত্ব ও কর্তব্য। কোন বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তিসংগত কোন অভিযোগ থাকলে আইনী প্রক্রিয়ায় তার প্রতিকার পাওয়ার বিধিসম্মত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনি সেই পথে না গিয়ে আপনার ব্যক্তিগত ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ পোর্টালে পাবলিকলি প্রচার করে ‘পেশগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার ৩য় অধ্যায়ে উল্লেখিত আদালতের প্রতি দায়িত্ব পাঠের ১নং ধারার সুস্পষ্ট লংঘন করেছেন’। একই সাথে আদালত অঙ্গনে সৎ যোগ্য ও কর্মশীল বিচারক হিসেবে সর্বজন জ্ঞাত বিচারক দম্পতির পারিবারিক ও ধর্মীয় বিষয়াদি ভিত্তিক আপত্তিকর উক্তি করে কার্যত: সাম্প্রদায়িক উস্কানির ইঙ্গিত দিয়েছেন’।
নাম প্রকাশ না করার শর্তে আইনজীবী সমিতির এক নেতা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘কুষ্টিয়া বারের সদস্য পিএম সিরাজের মতো লোকজন নানা অপকর্মের কারণে সমিতির সম্মানহানি ঘটছে। কুষ্টিয়ায় আদালত চত্বরে নোটারি পাবলিকের মাধ্যমে শত শত স্কুলগামী ছেলেমেয়েদের বিয়েতে সহযোগিতা করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অপকর্মের প্রতিকার চেয়ে অসংখ্য অভিভাবক সমিতি এবং জেলা প্রশাসকের দপ্তরে দরখাস্ত করেছেন’। তার দপ্তরে সম্পন্ন হওয়া নোটারি পাবলিকের রেজিষ্টার বই চেক করলেই এসব অভিযোগের অকাট্য সত্যতা পাওয়া যাবে’। এসব ব্যক্তিদের সমিতির সদস্যত্ব না থাকায় উত্তম। তারা এই পদের অপব্যবহার করে জনস্বার্থ বিরোধী কাজ করেন’। তিনি কুষ্টিয়া আদালতের বিচারক দম্পতি সম্পর্কে যেভাবে উস্কানিমূলক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন তাতে আইন শৃংখলার অবনতিসহ মব সৃষ্টিরও কারণ হয়ে দাঁড়াতে পারে’।
সেদিন কি ঘটেছিলো আদালতে ? ঘটনার সময় আদালতে উপস্থিত প্রত্যক্ষদর্শী রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুলি খোন্দকার নাজমুল হক জানান, ‘২০২০ সালে হওয়া কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহার নামীয় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, সদর উপজেলার বারখাদা ত্রিমোহিনী কাচারীপাড়ার বাসিন্দা মৃত: রামচন্দ্র রাজবংশী ছেলে অচীন্ত কুমার রাজবংশী(২৮) আদালত থেকে সর্বশেষ জামিনে ছিলেন ২০২৩ সালের ১২ নভেম্বর। এরপর গত ০৭ জুলাই ২০২৬ সময়কালের মধ্যে আদালত নির্ধারিত পৃথক ভাবে ৭টি হাজিরা দিবসে আদালতে অনুপস্থিত থাকায় ২০২৪ সালের ২১মে আসামি অচীন্ত’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন আদালত। আইনানুযায়ী এই আসামি আদালতে আত্মসর্পন পূর্বক জামিনাবেদন করার কথা। কিন্তু আসামির আইনজীবী এ্যাড. পিএম সিরাজুল ইসলাম আসামির জামিন না নিয়ে সরাসরি স্বাক্ষ্য শুনানীর জন্য সংশ্লিস্ট যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের এজলাসে তুলেন। এসময় আদালত নথি পর্যালোচনা করে বলেন, আসামি অচীন্ত প্রায় ২৬ মাস পূর্ব হতে পলাতক এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আদালত আসামির আইনজীবীকে আদালতে আত্মসমর্পন পূর্বক জমিনাবেদন করার পরামর্শ দেন। এতেই ক্ষুব্ধ হয়ে উঠেন আসামীর কৌশুলি এ্যাড. পিএম সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন তার আসামি অচীন্ত ওয়ারেন্টভুক্ত এবং পলাতক আসামী নন। অথচ মামলার নথিতে প্রায় আড়াই বছর ধরে আসামি পলাতক আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ এবং কটুক্তি করতে থাকেন। যা সাবজুডিস ম্যাটার হয়ে যায়’। চলমান আদালতে সাথে এটা উনি করতে পারেন না। তাছাড়া আদালতের অভ্যন্তরীন বিষয়গুলি প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াটা আদালতকে হেয় করার সামিল। এটা আমাদের কারো জন্যই শুভকর নয়’।
অভিযুক্ত আইনজীবী পিএম সিরাজুল ইসলাম দাবি করেন, ‘একজন আইনজীবী এবং সাংবাদিক হিসেবে জজ সাহেবের বিরুদ্ধে নিউজ করেছিলাম। সেবিষয়ে ওই জজ সাহেব সমিতির উপর দায়িত্ব দেন বিষয়টি সুরাহার জন্য। সমিতির নেতৃবৃন্দ যেহেতু ওই সব শিব ঠাকুরদের কাছ থেকে নানাভাবে সুবিধা নিয়ে থাকেন সে কারনে উনারা জজ সাহেবদের পক্ষেই অবস্থান নিয়েছেন, এবং আমার দেয়া জবাব তাদের কাছে সন্তোষ জনক হয়নি বলে সমিতি এই সিদ্ধান্ত নিয়েছেন। এঘটনায় আমি গ্রেপ্তারও হতে পারি বা আরও কোন আইনী জটিলতায় পড়তে পারি সেগুলি আমি মাথায় নিয়ে পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছি’।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

Next Post

কুষ্টিয়ায় ডুসাক মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
কুষ্টিয়ায় ডুসাক মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ডুসাক মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist