Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কক্সবাজারে বন্যার্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 19 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কক্সবাজারে বন্যার্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার মোট ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ করছে আইএসডিই বাংলাদেশ। কর্মসূচির দ্বিতীয় ধাপে রোববার (১৯ জুলাই) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের ১ হাজার বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ। দ্বিতীয় ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে ৫০০ এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে আরও ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে একই কর্মসূচির প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি ৩ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের কাছেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্য প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ১ কেজি লবণ। আয়োজকদের মতে, বন্যার কারণে সৃষ্ট তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. আতাউল গণি পারভেজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কুতুব উদ্দীন এবং ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা।

অন্যদিকে, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নুরুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শেকাফুদ্দীন উদ্দীন, ইউপি সদস্য মোজাম্মেল হক (৪ নম্বর ওয়ার্ড), নুরুল ইসলাম (৯ নম্বর ওয়ার্ড), আক্তার আহমেদ (৫ নম্বর ওয়ার্ড), আবুল কালাম (৮ নম্বর ওয়ার্ড), সাবেক ইউপি সদস্য আবু ইউসুফ মোহাম্মদ ইয়াহয়া (৭ নম্বর ওয়ার্ড) এবং সমাজসেবক আরিফুল ইসলাম।

আইএসডিই বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা (মিল) মোস্তাক আহমেদ এবং প্রকল্প কর্মকর্তা (লজিস্টিকস) তাজ উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় বহু পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকার উৎস হারিয়ে চরম মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় ধাপে ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের আরও ১ হাজার পরিবার এই সহায়তা পেয়েছে। পর্যায়ক্রমে ৫ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের সবার কাছেই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা। তাদের ভাষ্য, বন্যার কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়েছে, আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। এমন সময়ে এই খাদ্য সহায়তা কয়েক দিনের জন্য হলেও পরিবারের খাদ্যসংকট অনেকটাই লাঘব করেছে।

আইএসডিই বাংলাদেশ জানায়, এর আগে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ প্রায় ৫৬ হাজার উপকারভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও মানবিক সংকটে থাকা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: কক্সবাজারখাদ্যপরিবারবন্যার্তসহায়তা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আর্জেন্টিনার সামনে আজ অপরাজেয় স্পেন

Next Post

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist