Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন: শত বিঘা জমি নদীগর্ভে বিলীন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 20 July, 2026.
in প্রধান খবর
0
দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন: শত বিঘা জমি নদীগর্ভে বিলীন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীব্র ভাঙনে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত দুই সপ্তাহে ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় ও কোলদিয়াড় গ্রামের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। ফসলি জমি, পাটখেত ও গবাদিপশুর খাদ্য হিসেবে চাষ করা ঘাস হারিয়ে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। ভিটেমাটি রক্ষার চিন্তায় নদীপাড়জুড়ে বিরাজ করছে চরম উদ্বেগ।

স্থানীয়দের ভাষ্য, উজান থেকে নেমে আসা পানির চাপ এবং নদীর প্রবল স্রোতের কারণে পদ্মার ভাঙন দিন দিন তীব্র হচ্ছে। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে চলমান ভাঙনে ইতোমধ্যে ৫০ থেকে ৬০ জন কৃষকের প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে পাট, মৌসুমি ফসল এবং পশুখাদ্যের জন্য চাষ করা ঘাসের ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোলদিয়াড় গ্রামের কৃষক নেন্টু মিয়া জানান, মাত্র ১৫ দিনের ব্যবধানে তার প্রায় আট বিঘা পাটখেত নদীতে বিলীন হয়ে গেছে। বছরের পুরো বিনিয়োগ মুহূর্তেই শেষ হয়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

মাজদিয়াড় গ্রামের কৃষক বদরুল আলী বলেন, তার প্রায় পাঁচ বিঘা জমি, পাট এবং গবাদিপশুর খাদ্য হিসেবে আবাদ করা ঘাস নদীগর্ভে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন, সেই চিন্তায় দিন কাটছে।

এছাড়া ইয়াসিন প্রামাণিক, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, বাবুল প্রামাণিক ও সাধু ফরাজিসহ অর্ধশতাধিক কৃষকের বিস্তীর্ণ ফসলি জমি ইতোমধ্যে পদ্মার গর্ভে চলে গেছে। অনেক কৃষক জানান, কয়েকদিন আগেও যেখানে সবুজ ফসলের মাঠ ছিল, সেখানে এখন শুধু উত্তাল নদীর স্রোত।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে নদীভাঙন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কর্মকর্তা সরেজমিনে এসে কার্যকর পদক্ষেপ নেননি। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নেওয়ায় প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে।

মরিচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, “প্রতিবছরের মতো এবারও পদ্মার ভাঙনে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। কৃষকদের জমি ও বসতভিটা রক্ষায় জরুরি ভিত্তিতে ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, পদ্মা নদীর ভাঙন দৌলতপুরের মানুষের জন্য নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীভাঙনে হাজার হাজার একর ফসলি জমি, বসতভিটা, গাছপালা ও গ্রামীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। অথচ দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় একই দুর্ভোগ বছরের পর বছর চলতে থাকে।

কৃষকদের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী কয়েক সপ্তাহে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে। তাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, “বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ভাঙনকবলিত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় আর্জেন্টিনার সমর্থকের আত্মহত্যা

Next Post

কুষ্টিয়ায় মেসে আটকে রেখে তরুণীকে ধর্ষণ, আটক ১

Related Posts

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

Next Post
কুষ্টিয়ায় মেসে আটকে রেখে তরুণীকে ধর্ষণ, আটক ১

কুষ্টিয়ায় মেসে আটকে রেখে তরুণীকে ধর্ষণ, আটক ১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist