জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা পৌরসভার দক্ষিণ রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করেন মো. লিটন হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে রাত ১১টা ৪৫ মিনিটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে এসআই মনেয়ার হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে কাজীহাটা এলাকায় রাসেল আলী (২১)-কে তার বাড়ির পাশের খড়ির মাচা থেকে ২০ বোতল এসকাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডাইলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় পৃথকভাবে মামলা রুজু করা হয়েছে।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post