Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি বাচ্চু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 26 July, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি বাচ্চু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):

কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

শনিবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পানিবন্দী ও আতঙ্কিত মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে আরও জিও বালি ভর্তি ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর নির্দেশ দেন এবং জরুরি ভিত্তিতে নতুন বরাদ্দের দাবি জানান। এমপি আশ্বাস দিয়ে বলেন,সাময়িক সুরক্ষার পাশাপাশি নদী ভাঙন থেকে এলাকা গুলোকে চিরতরে রক্ষা করতে টেকসই নদী শাসনের প্রয়োজন। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য অতিরিক্ত বরাদ্দ আদায়ের সর্বাত্মক চেষ্টা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃসাইদুর রহমান,মাহাবুল হক, রাশেদুল হক শামীম, বেনজির আহমেদ বাচ্চু, মুনি লস্কর,মাহবুবুর রহমান,মিজানুর রহমান মজনুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর ইসলাম জানান, পানি বৃদ্ধির কারণে কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাউবো কাজ করছে এবং প্রাক্কলন অনুযায়ী জিও বালি ভর্তি ব্যাগ ফেলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইতোমধ্যে পদ্মার খরস্রোতে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড়, কোলদিয়াড়, ফয়জুল্লাহপুর ও হাটখোলাপাড়াসহ একাধিক এলাকায় শতাধিক একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে শুধু পদ্মাই নয় পানি বেড়েছে এলাকার মাথাভাঙ্গা ও হিসনা নদীতেও। তবে পদ্মার আগ্রাসন সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে নদীগর্ভে হারিয়ে গেছে কৃষকের ফসল। বিশেষ করে পাটসহ বিভিন্ন মৌসুমি ফসল হারিয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে কয়েকশত কৃষক। ভাঙনের গতি যেভাবে বাড়ছে, তাতে আবাদি জমির পর এবার বসতভিটা ও ঘরবাড়ি হারানোর শঙ্কায় রাতে ঘুম হারাম হয়ে গেছে নদীতীরবর্তী বাসিন্দাদের।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন: আর কত নীরবতা?

Next Post

ঝিনাইদহে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Related Posts

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
জাতীয় খবর

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

Next Post
ঝিনাইদহে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist