Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বেনাপোলে আরও দুই মামলা, আসামি ৪৩

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 31 July, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বেনাপোলে আরও দুই মামলা, আসামি ৪৩
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মসিয়ার রহমান কাজল, বেনাপোল : বেনাপোল স্থলবন্দরের শেড থেকে আমদানি করা পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও দুটি মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। নতুন দুটি মামলায় বন্দর কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ প্রতিনিধি ও আমদানিকারকসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। এর আগে একই ঘটনায় একটি মামলা হওয়ায় এক সপ্তাহে মোট তিনটি মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

কাস্টমসের তথ্য অনুযায়ী, বন্দর থেকে প্রায় ছয় কোটি টাকার পণ্য পাচার এবং প্রায় তিন কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষকে প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভারতের একটি চালানে ‘বেকিং পাউডার’ ঘোষণা দিয়ে প্রায় ছয় কোটি টাকার শাড়ি ও থ্রি-পিস আমদানি করা হয়। পরে শুল্ক ফাঁকি দিয়ে চালানটি সরিয়ে নেওয়ার চেষ্টা হলে কাস্টমস তা জব্দ করে। কিন্তু পরবর্তীতে বন্দরের শেড থেকে সংশ্লিষ্টদের যোগসাজশে পণ্যগুলো সরিয়ে নেওয়া হয়। এছাড়া ৪১ নম্বর শেড থেকেও ২৫ টন পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে।

এর আগে ৯ জুন একটি মামলায় ১৯ জনকে এবং গত ১৪ জুন পৃথক দুটি মামলায় আরও ২৪ জনকে আসামি করা হয়।

ঘটনার পর কাস্টমসের পাশাপাশি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষও পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে কাস্টমস বা বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, পণ্য পাচারের ঘটনা তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বন্দর থেকে পণ্য পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা না গেলে এ ধরনের অপরাধ বন্ধ করা কঠিন হবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: আসামিবেনাপোলমামলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দুর্নীতির দাপটে ফিকে হচ্ছে পরিবর্তনের প্রতিশ্রুতি

Next Post

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist