বেনাপোল প্রতিনিধি:
বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার ৪ আগস্ট প্রথম চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ টন মরিচ দেশে প্রবেশ করে।
বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আমদানিকৃত কাঁচা মরিচ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
এ চালানের আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ এবং বন্দর থেকেখালাস কার্যক্রমেসহযোগিতা করে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন রেজা জানান,মরিচ বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
মরিচ আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়েছে। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে।আমদানি বাড়লে বাজারে মরিচের দাম কমে আসবে।
প্রিন্ট করুন









Discussion about this post