হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।এসময় উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ,দৌলতপুর থানার উপ পরিদর্শক লিংকন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ বেলাল উদ্দিন, নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,যুগ্ম আহ্বায়ক হাসান আহামেদ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক,শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা,জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য,শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরো বলেন, এই গণঅভ্যুত্থান কোন দলের একার নয় এটা_ এটা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post