স্টাফ রিপোর্টার : আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এ মনোনয়নপত্র দাখিল করে।
এ সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
এর আগে ১১ দলীয় ঐক্যজোটের বৈঠকে অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলো।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদই তাদের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন





Discussion about this post