Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: আজীবন নিষেধাজ্ঞা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 16 August, 2026.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: আজীবন নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ও বাংলাদেশ নৌবাহিনীর কবিতা রায় লিঙ্গ পরীক্ষায় ‘নারী’ প্রমাণিত হননি। তাই এই দুই অ্যাথলেটের নারী বিভাগে খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। দেশের অ্যাথলেটিক্সের নিয়ন্তা সংস্থাটি এই দুজনের জেতা পদকগুলো বাতিল করে তাদের পরে থাকা অ্যাথলেটদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে এই নজিরবিহীন সিদ্ধান্ত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। এই বিতর্কের সুত্রপাত মূলত ২০২৪ সালে। সেবার জান্নাত ও কবিতার প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা নিয়ে সেনাবাহিনী ও নৌবাহিনী প্রশ্ন তোলে। তাদের অভিযোগের ভিত্তিতে বিএমইউতে পাঁচ সদস্যের বিশেষ মেডিকেল গঠন করা হয় দুই অ্যাথলেটের পরীক্ষা করার জন্য।ফেডারেশন জানিয়েছে, বিএমইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে একটি পাঁচ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে অ্যাথলেটদের শারীরিক পরীক্ষা কার্যক্রম শুরু করে। তা গত ১১ মে, ২০২৬ তারিখে শেষ হয় এবং মেডিকেল বোর্ড গত ১৬ মে, ২০২৬ তারিখে তাদের চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের নিকট হস্তান্তর করে।

মেডিকেল বোর্ডের চূড়ান্ত ফলাফল হিসেবে উল্লেখ করা হয়েছে, মেডিকেল বোর্ডের প্রতিবেদন অনুযায়ী অ্যাথলেট জান্নাত বেগম (২৮ বছর) এবং কবিতা রায় (১৯ বছর)-এর হরমোন ও শারীরিক পরীক্ষায় ৪৬, একউয়াই ডিএসডি (লিঙ্কা বিকাশের তারতম্য) ধরা পড়েছে, যা চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করে। বোর্ডের প্রতিবেদন অনুযায়ী উভয় অ্যাথলেটের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং উভয় গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।

রক্তে টেস্টোস্টেরনের মাত্রার পরীক্ষাতেও দুজনে ‘পাস’ করতে পারেননি। জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা ১৯ দশমিক ৬৬ (১৯.৬৬ এনএমওএল/এল), যা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত সর্বোচ্চ সীমার ২ দশমিক ৫ অপেক্ষা প্রায় ৮ গুণ বেশি। আর কবিতার টেস্টোস্টেরনের মাত্রা ১৬ দশমিক ৫০ (১৬.৫০ এনএমওএল/এল), যা নির্ধারিত সীমার চেয়ে সাড়ে ৬ গুণেরও বেশি।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের বিধিমালা অনুযায়ী ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স-এর ডিএসডি বিধিমালা (সংস্করণ ৩.০, ৩১ মার্চ ২০২৩ থেকে কার্যকর) অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ধরে ২.৫ এনএমওএল/এল-এর নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণেও ব্যর্থ হয়েছেন।

মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় শনিবার সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি জান্নাত ও কবিতাকে চিকিৎসা শাস্ত্র ও বিশ্ব সংস্থার বিধি অনুযায়ী ‘পুরুষ’ বিবেচিত হওয়ায় তাদের নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা।

এবং দ্বিতীয়টি এ পর্যন্ত জান্নাতের জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জিত দুটি নতুন জাতীয় রেকর্ডসহ আটটি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ এবং কবিতার ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত একটি করে সোনা ও রুপা এবং ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। এই পদকসমূহ তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মাঝে আইনানুযায়ী পুনঃবণ্টন করা হবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

Next Post

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

Related Posts

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
খেলাধুলা

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের আন্তর্জাতিক ক্রিকেট উৎসব, খেলবে পাঁচ দেশ
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের আন্তর্জাতিক ক্রিকেট উৎসব, খেলবে পাঁচ দেশ

Next Post
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist