জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২০শে আগস্ট) বিদ্যালয়ের অফিস কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ শামসুল আলম খোকন।
উক্ত সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সভাপতি মোঃ শামসুল আলম খোকন, সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, কমিটির সদস্য মোঃ আহসান রেজা, মোছাঃ পপি খাতুন, মোঃ মজিবর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সেলিম রেজা, মোঃ সামসুজ্জোহা সুমন, মোছাঃ মাহবুবা খাতুন, শামীমা আক্তার, মোঃ নুরুল আমিন।
এছাড়াও সাবেক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মরহুম রেজাউল আলমের সহধর্মিনী, মোঃ সামসুজ্জোহা রঞ্জু, মোঃ রকিবুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, মোঃ বাবু প্রমূখ।
শামসুল আলম খোকন জানান, আমার জীবনে নতুন সময়, নতুন অধ্যায়, নতুন দিগন্তের সূচনা ঘটলো। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে, বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষাগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি সুনিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। যারা আমাকে এই সম্মানের আসনে বসিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post