নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪১৮তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় খেয়া রেস্তোরাঁয় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটাঃ সাব্বির আল আনছারী।
রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন প্রাক্তন সভাপতি রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন।
সেক্রেটারি রোটাঃ জোবায়েদ রেজা ও ট্রেজারার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান তাদের রিপোর্ট দেন। রোটারি ক্লাব অব খুলনা মহানগর এর প্রাক্তন সভাপতি রোটাঃ মোল্লা মোঃ শফিকুর রহমান ভিজিটিং রোটারিয়ান হিসেবে বক্তব্য রাখেন। ভোট অব থ্যাংকস দেন প্রাক্তন সভাপতি ফরহাদ আলী খান।
ক্লাব এক্সেলেন্স এ্যাওয়ার্ড ২০২৫-২৬ পাওয়ায় সদ্য প্রাক্তন সভাপতি রোটাঃ মোঃ জাহিদুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়।
প্রাক্তন সভাপতি রোটাঃ হাজী মোঃ রফিকুল আলম টুকু ও প্রাক্তন সভাপতি রোটাঃ কাজী আলোর জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন সভাপতি রোটাঃ মোঃ আকাম উদ্দীন, প্রাক্তন সভাপতি রোটাঃ এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, জাহিদ চৌধুরী প্রমুখ। এর আগে ক্লাবের ১১২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post