Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 23 August, 2026.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার (২২ আগস্ট) ট্রফি উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাসকট প্রবেশ এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। স্টেডিয়ামে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে বাগমারা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে শুভ সূচনা করে। ম্যাচের শুরুতে বাগমারা উপজেলা ফুটবল দল রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের উপর কিছুটা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল নিজেদেরকে গুছিয়ে নেয়। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলতে থাকে। কিন্তু কোনো পক্ষই গোল করতে না পারায় ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে রাজশাহী সিটি করপোরশন ফুটবল দল বেশ কিছুটা উজ্জীবিত হয়ে খেলতে থাকে। দলের শক্তি বৃদ্ধির জন্য তারা দলে তিনজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তারাও অনেকটাই আক্রমণাত্নক হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বাগমারার পেনাল্টি বক্সে একটি ফাউল হলে রেফারি রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের পক্ষে পেনাল্টি দিলে ম্যাচে উত্তেজনা দেখা দেয়। রেফারি তাঁর সিদ্ধান্তে অটল থাকলে বাগমারা খেলতে অস্বীকৃতি জানায় এবং মাঠ ছেড়ে বাইরে চলে যায়। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটির হস্তক্ষেপে বাগমারা উপজেলা ফুটবল দল মাঠে ফিরে আসে। পেনাল্টি থেকে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দলের পক্ষে নাইজেরিয়ান ফুটবলার ফাফুফে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরবর্তী সময়ে উভয় দলই গোল করার সুযোগ পেলেও কোন দলই তা কাজে লাগাতে নাা পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Next Post

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ

Related Posts

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

Next Post
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist