স্টাফ রিপোর্টকর: কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু মতবিনিময় করেছেন।
বুধবার (২৬আগষ্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, এ উপজেলা উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ তরকে হবে। তিনি সন্ত্রাস ও মাদক নির্মূল এবং বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে কুষ্টিয়ার (মিরপুর সার্কেলে) সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, মাদক আজ কেবল কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন ধ্বংস করছে না, বরং একটি পরিবার, সমাজ ও পুরো জাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। কৌতূহল, সঙ্গদোষ, মানসিক হতাশা কিংবা পারিবারিক অশান্তি থেকে শুরু হওয়া এই বিষাক্ত অভ্যাস শেষপর্যন্ত কেড়ে নেয় একটি সম্ভাবনাময় জীবন। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হতে হবে আমাদের ঘর থেকেই। পারিবারিক সুদৃঢ় বন্ধন মাদক থেকে দূরে থাকার সবচেয়ে বড় ঢাল। এলাকা বা পাড়ায় মাদকের বিস্তার প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সাথে জড়িত অপরাধী ও চক্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে। ইতিমধ্যে গত দুই মাসে আমরা প্রায় পাঁচশত জন মাদকসেবী ও ব্যবসায়ীকে জেলে পাঠিয়েছি। আমরা বদ্ধ পরিকর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন মূল্যে এই অঞ্চল থেকে মাদকসেবী, ব্যবসায়ী এবং ডিলারদের নিমূর্ল করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সহ সভাপতি জমির উদ্দিন, কুমারখালি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য জাহিদ হাসান জিহাদ, সাংবাদিক নাঈম খন্দকার, সাইদুর রহমান, আহসান হাবীব সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post