জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুমারখালী উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উদ্যোগে এবং সোনালী ব্যাংক পিএলসি কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। বিশেষ অতিথি ছিলেন নাভিদ সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, মোহাঃ মামুনুর রশিদ সিদ্দিকী, অধ্যক্ষ, কুমারখালী সরকারি কলেজ।
রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের যুগ্ম-পরিচালক সাহেদ -উর-রহমান, সহকারী পরিচালক শাহীনুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিরুল ইসলাম, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ এলেই একটি অসাধু চক্র জাল টাকা ব্যবহারে সক্রিয় হয়ে উঠে। এই জাল নোট প্রতিরোধে একা সরকার কিংবা ব্যাংকার যথেষ্ট নয়, জাল টাকা রোধ করতে সকলের সমন্বিত উদ্যেগ দরকার। সকলের প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post