স্টাফ রিপোর্টকর: সংসদ সদস্য আব্দুল গফুরকে হাসপাতালে দেখতে যান মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সংসদ সদস্য আব্দুল গফুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময়ে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় পায়ের সমস্যাসহ শারীরিক অসুস্থতার কারণে এমপি আব্দুল গফুর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছে। এ সময়ে সাংবাদিক নেতৃবৃন্দ এমপি আব্দুল গফুরের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post