Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 31 August, 2026.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অংশ নেওয়া খেলোয়াড়দের সতর্ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের কারাবন্দিত্ব ও স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে কোনো মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে খেলোয়াড়দের।

ইমরান খানের দীর্ঘ কারাবাসের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ক্রমেই বেশি নজর কাড়ছে। তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। লর্ডসে দ্বিতীয় টেস্টের সময় বিষয়টি আরও সামনে চলে আসে। কারণ লাঞ্চ বিরতির সময় স্কাই স্পোর্টস ইমরান খানের দুই ছেলে সুলেমান আর কাসিম খানের একটি সাক্ষাৎকার সম্প্রচার করে।

পিটিআই জানায়, এই সাক্ষাৎকার নিয়ে অসন্তুষ্ট ছিল পিসিবি। বোর্ডের মতে, এই সাক্ষাৎকার ছিল রাজনৈতিক প্রকৃতির। তবে বিষয়টি নিয়ে বিরোধ দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নেয় বোর্ড। কারণ আগামী ২ সেপ্টেম্বর প্রিন্স চার্লসের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে পাকিস্তান দলের। এ ছাড়া যুক্তরাজ্যের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও মাথায় রেখেছে বোর্ড।

পাকিস্তান দলের প্রধান কোচ সরফরাজ আহমেদকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল, খেলোয়াড়রা ইমরান খানের ছেলেদের সেই সাক্ষাৎকার দেখেছেন কিনা। এই সাক্ষাৎকার নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার মাইক আথারটন।

সরফরাজ বলেন, খেলোয়াড়রা এই বিষয়ে কিছুই জানতেন না, কারণ তখন তারা লাঞ্চ করছিলেন। তিনি বলেন, ‘না, আমরা এই বিষয়ে কিছুই জানি না, আমরা তখন লাঞ্চ করছিলাম।’

এমন খবরও ছিল যে, সাক্ষাৎকারটি সম্প্রচার হলে লাঞ্চের পর মাঠে না নামানোর হুমকি দিয়েছিল পিসিবি। এই বিষয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল।

পিটিআই জানায়, এরপর পিসিবি দলের খেলোয়াড়দের ইমরান খানের কারাবাসের বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দেয়। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন সাবেক ক্রিকেটার ও প্রভাবশালী ব্যক্তিরা ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা-সুবিধা নিয়ে ক্রমেই বেশি উদ্বেগ প্রকাশ করছেন।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ায় ইমরান খানের রাজনৈতিক বিষয়টি ক্রমেই ক্রিকেট বিশ্বের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অটিজমে অবদানের স্বীকৃতি, আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ইয়াশা সোবহান

Next Post

মেঘনার বুকেই স্থাপনা, ২৪১ একর জমি উদ্ধারে সুপারিশ

Related Posts

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি
খেলাধুলা

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
খেলাধুলা

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা
খেলাধুলা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

Next Post
মেঘনার বুকেই স্থাপনা, ২৪১ একর জমি উদ্ধারে সুপারিশ

মেঘনার বুকেই স্থাপনা, ২৪১ একর জমি উদ্ধারে সুপারিশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist