Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ বিষয়ক সভা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 3 September, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ বিষয়ক সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঠাকুরগাঁও ব্যুরো:
ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর)’ রোধে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সৈয়দপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর আলম বলেন, দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রয়োজনের অতিরিক্ত ও নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ক্ষতিকারক জীবাণুগুলো ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এতে সাধারণ রোগের চিকিৎসাতেও ওষুধ কার্যকর না হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা পশু-পাখির পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।
তিনি এএমআর প্রতিরোধে নিবন্ধিত ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা, ওষুধের কোর্স সঠিকভাবে সম্পন্ন করা, নির্ধারিত উইথড্রয়াল পিরিয়ড মেনে চলা, গ্রোথ প্রমোটর হিসেবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করা এবং খামারে জৈব নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বলেন, “প্রয়োজনে সঠিক নিয়মে ওষুধ, অহেতুক অ্যান্টিবায়োটিক নয়”— এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে এএমআর প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা ডা. সানচিদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা(প্রানিস্বাস্থ্য) এসএ আজম এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) মো. পয়গাম আলী (এ্আই) সহ প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টেক-হোল্ডাররা।
সভায় প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং এএমআর-এর ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

Next Post

নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক সভা

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক সভা

নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist